কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় গাঁজা সেবনের অপরাধে মো: রাহাত (২৩), শান্ত পাল (২২) ও শান্ত হাওলাদার (২০)-কে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক। রবিবার (১০ মে) রাত ১০ টায় কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর একটি যৌথ দল কলাপাড়া বাসস্ট্যান্ডে এই বিশেষ অভিযান পরিচালনা করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।




