মির্জাগঞ্জে বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সঙ্গে স্হানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা

মির্জাগঞ্জ (পটুয়াখালী)  প্রতিনিধি।। মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় সংসদ সদস্যর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার। বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মো. জাফর ইমাম সিকদার,  উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক  মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজী।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোবারক আলী মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল গনি মুনির খন্দকার, জেলা বিএনপির সাবেক সদস্য ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা,উপজেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো.রুবেল মৃধা, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধা,যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস,সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ,সাধারণ সম্পাদক নাজমুল মৃধা ও সুবিখালী সরকারি ডিগ্রী কলেজে শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ফরাজী প্রমূখ।

পরে প্রধান অতিথি সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *