ভোটের লড়াই সামনে রেখে মির্জাগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি (মির্জাগঞ্জ) পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে পটুয়াখালী ১ আসনের ধানের শেষ প্রতীকের প্রার্থীর এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সুবিদখালী রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী ১ আসনের ধানের শেষ প্রতীকের প্রার্থী ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সুবিদখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মো.জাফর ইমাম সিকদার, অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু মুন্সী, সাবেক সভাপতি আশ্রাফ আলী হাওলাদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাইফুল আলম রঞ্জু, উপজেল বিএনপির সিনিয়র সহসভাপতি আহসান উল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সী ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো.জাহাঙ্গীর আলম ফরাজি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো.সাহাবুদ্দিন খান, সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার,আমিনুল ইসলাম খোকন, আইউব আলী খান, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির,সদস্য মোঃ ফিরোজ আলম গোলদার,
মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস,সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আবুল বাসার মোখলেছ ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল মৃধা প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *