চার বছরেও অমলিন পটুয়াখালী -৩ আসনের সাবেক এমপি শাজাহান খানের স্মৃতি

রাসেল মোল্লাঃ পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব শাজাহান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৮ নভেম্বর। ২০২২ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুবার্ষিকীতে গলাচিপা ও দশমিনার স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও অনুসারীরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছেন।

মরহুম শাজাহান খান বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে ছিলেন একজন অভিভাবকতুল্য ব্যক্তি। তাঁর স্নেহ, মমতা, ভালোবাসা ও অভিভাবকত্বের স্মৃতি এখনো নেতাকর্মীদের হৃদয়ে অমলিন। চার বছর পেরিয়ে গেলেও স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর স্মৃতি ও অবদান আজও সমানভাবে স্মরণীয়।

মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে তাঁকে স্মরণ করে বলা হয়েছে, ‘আপনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আমাদের হৃদয়ে আপনার স্মৃতি, ভালোবাসা ও অবদান আজও অমলিন। আপনার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আপনাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি।’

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *