কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও মহড়া অনুষ্ঠিত

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলা প্রশাসন মাঠে জাগোনারী ও কেয়ার বাংলাদেশের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য ছিল ‘রেজিলিয়েন্স স্টার্টস অ্যাট হোম’—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দুর্যোগের ঝুঁকি কমাতে নিরাপদ আবাসন নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ পরিবার ও মানুষের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি এবং পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান।

মেলায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও জনসচেতনতা বাড়াতে মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *