রাসেল মোল্লাঃ বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ আগামি নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাইলে বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে। কিন্তু সবাইকে নিয়ে সরকার গঠন করবে, আমাদের নেতা জনাব তারেক রহমান তাই বলেছেন।আগামি ২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ উম্মুখ হয়ে আছেন।’
তিনি আজ রবিবার শেষ বিকালে কলাপাড়ায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
তিনি যুবদলের উদ্দেশে আরো বলেন, ‘ যদি কেউ অন্যায় করেন, সন্ত্রাস করেন, চাঁদাবাজি কিংবা জুলুম করেন তাইলে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। দেশের ৩০০ এমপি, ৪৯৭ উপজেলা চেয়ারম্যান, ৩৬৭ মেয়র, ৮ সিটি কর্পোরেশন মেয়র, সব ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের ছিল, তারপরও শেষ রক্ষা হয়নি। দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’
জনাব মোশাররফ আরো বলেন, ‘দেশে এখন সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল বিএনপি। আগে প্রতিদ্বন্ধী ছিল আওয়ামী লীগ। তারা পালিয়ে গেছে। এখন আর কোন প্রতিদ্বন্ধী নেই। তারপরও সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে সবাইকে আগামি নির্বাচনে ধানের শীষের সমর্থনে কাজ করার নির্দেশনা দেন।’
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই যুব সমাবেশে কলাপাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন-অর-রশীদ সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন, কলাপাড়া পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমুখ।
সভা সঞ্চলনা করেন যুবদল নেতা মজিবর রহমান ও নাসির উদ্দিন আহমেদ রতন। সমাবেশকে ঘিরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।




