সিয়াম, উপবাস, ফাস্টিং, অনশন ও অটোফেজিতে ধর্মীয় পূণ্য থেকে বৈজ্ঞানিক সুফল

মানুষ যুগ যুগ ধরে ধর্মীয়ভাবে উপবাস পালন করে।হিন্দু বা বৌদ্ধরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ‘উপবাস’।মুসলিমরা রমযানে না খেয়ে থাকাকে বলেন ‘সিয়াম’।খ্রিস্টানদের ভাষায় না খেয়ে থাকা হলো ‘ফাস্টিং’।বিপ্লবীরা দাবি আদায়ের জন্য না খেয়ে থাকেন, সেটি ‘অনশন’।কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় উপবাস করলে যেই প্রক্রিয়া শরীরে সক্রিয় হয়, তাকে বলা হয় ‘অটোফেজি’ (Autophagy)।

২০১৬ সালে নোবেল বিজয়ী ড. ইওশিনোরি ওসুমি প্রমাণ করেন—খালি পেটে থাকলে শরীরের কোষগুলো নিজের ভেতরের নষ্ট, ক্ষতিগ্রস্ত অংশগুলো রিসাইকেল করে ফেলে। এতে কোষ নতুন হয়, শরীর রোগমুক্ত হয়, বার্ধক্য কমে এবং শক্তি বাড়ে।

২০১৬ সালে এই ‘অটোফেজি’ গবেষণার জন্য জাপানের বিজ্ঞানী ইওশিনোরি ওসুমি নোবেল পুরস্কার লাভ করেন। এরপর থেকেই আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্য-সচেতন মানুষের মধ্যে উপবাস বা ফাস্টিং নিয়ে আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে।

অটোফেজি কী?

Autophagy শব্দটি গ্রিক। Auto অর্থ নিজে, Phagy অর্থ খাওয়া।অর্থাৎ, নিজেকে নিজে খাওয়া। শরীর খাবার না পেলে কোষগুলো অলসভাবে বসে থাকে না, বরং তারা নিজেদের মধ্যে জমে থাকা ক্ষতিগ্রস্ত প্রোটিন, অসুস্থ কোষাংশ, বা বর্জ্য পদার্থগুলো পুনঃব্যবহার (রিসাইকেল) করতে থাকে।এই সেল-রিসাইক্লিং প্রক্রিয়াই হলো অটোফেজি।

আরও সহজভাবে: যেমন বাড়িতে ডাস্টবিন, কম্পিউটারে রিসাইকেল বিন থাকে—তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষেও এক ধরনের “বর্জ্য ঝুড়ি” আছে।

সারা বছর ব্যস্ত থাকার কারণে কোষগুলো সবসময় এই বর্জ্য পরিষ্কার করতে পারে না। ফলে দীর্ঘদিন ধরে জমতে থাকে বিভিন্ন ক্ষতিকর প্রোটিন ও কোষ-আবর্জনা—যেখান থেকেই শুরু হতে পারে ক্যান্সার,ডায়াবেটিস, প্রদাহজনিত রোগসহ আরও নানা সমস্যা।

কিন্তু যখন মানুষ কিছু সময় খালি পেটে থাকে, তখন কোষগুলো বেকার না থেকে তাদের ভেতরের এই জমে থাকা বর্জ্য পরিষ্কার করতে শুরু করে—এবং প্রয়োজন হলে ঐ বর্জ্যই জ্বালানী হিসেবে ব্যবহার করে।ঠিক এই অসাধারণ প্রক্রিয়াটিই হলো—Autophagy (অটোফেজি)

উপবাসের উপকারিতাঃ

ধর্মীয় যেকোনো উপবাস—সিয়াম, উপবাস,ফাস্টিং
সবই কমবেশি অনুরূপ প্রক্রিয়া শরীরে সক্রিয় করে।তাই নিয়মিত ও সঠিকভাবে উপবাস করলে শরীর পরিষ্কার থাকে, কোষ নবজীবন পায়,বার্ধক্য কমে, শরীর হয় আরও হালকা, তরুণ ও প্রাণবন্ত।

উপবাসে ধর্মীয় শুদ্ধতা তো আছেই, সাথে আছে বিজ্ঞানের চমকও।খালি পেট শুধু উপবাস নয়, শরীরের জন্য এক গভীর পরিষ্কার প্রক্রিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *