রাখাইনদের প্রবারণা উৎসব উপলক্ষে কলাপাড়ার আকাশে রং বেরংয়ের ফানুস

রাসেল মোল্লাঃ আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরন করতে পটুয়াখালীর কলাপাড়ার ২৮ রাখাইন পল্লীতে বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা। সোমবার সকাল থেকে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে এ উৎসব পালন করেন রাখাইন সম্প্রাদায়ের মানুষ। উপজেলার বৌদ্ধ বিহার গুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধভিক্ষুসহ রাখাইন নর-নারীদের। পরে তারা বুদ্ধকে ফুল, বাতি ও অন্যান্য সামগ্রী নিবেদন করেন। দিনভর নানা ধর্মীয় আচার আনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব চলবে।

এ উৎসব উপলক্ষ্যে রাখাইন পাড়া গুলোতে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। রাখাইনদের ফানুস উৎসবে সোমবার সন্ধ্যার পর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের চৌরাস্তায় নতুন পাড়ায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ও সহকারী কমিশন( ভূমি) ইয়াসীন সাদেক।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সদস্য ফরাজি মোঃ ইমরান, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সদস্য ইমন আল আহসান প্রমুখ।সোমবার সন্ধ্যায় কলাপাড়ার আকাশে রাখাইনদের সাথে নিয়ে তারা উড়ান রং বেরংয়ের দুইটি ফানুস।

উল্লেখ্য, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্নিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়। প্রবারণা পূর্নিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবি হয় কঠিন চীবরদান উৎসব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *