রবিবার পটুয়াখালী সফরে আসছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী

রাসেল মোল্লাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আজ রবিবার পটুয়াখালী সফরে আসছেন। তার এই সফরে  তিনি পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইতে এক অসহায় পরিবারের জন্য মানবিক সহায়তা নিয়ে হাজির হবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে  এ সহযোগীতা করার কথা রয়েছে।

পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোটেক তৌফিক আলী খান কবির পটুয়াখালী টাইমসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার সকালে রুহুল কবির রিজভী লঞ্চযোগে বরিশাল শহরে পৌছাবেন এবং সেখান থেকে সড়ক পথে সকাল ১০টার সময় পটুয়াখালী পৌছাবেন।

রিজভী আহমেদ তার এই সফরে পটুয়াখালী জেলা বিএনপির নেতাদের সাথে বৈঠক করার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *