উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ)পটুয়াখালীঃ
গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ছিল হাডুডু। হারিয়ে যাওয়া খেলাটির ঐতিহ্য ফিরিয়ে আনতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষে হাডুডু খেলার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাঠালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন মাধবখালী ইউনিয়ন ছাত্রদল ও যুবদল। যুবদল নেতাদের হারিয়ে ছাত্রদল চ্যাম্পিয়ন হয়।
মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহীন চৌধুরী পাশার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধবখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার,প্রচার সম্পাদক মো. জাফর জোমাদ্দার, যুবদল নেতা মোঃ মিজানুর রহমান, ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক সুমন তালুকদার প্রমূখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুর সত্তার হাওলাদার।
উপজেলা জুড়ে এ হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থান থেকে যানবাহন যোগে উৎসুক জনতা মাঠে আসেন। বিকেলে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।




