উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে উপজেলার কাঠালতলীতে বাকেরগঞ্জ-বরগুনা সড়কে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাঠালতলী বাস স্ট্যান্ড এলাকায় শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, সিনিয়র সহ-সভাপতি আবু জাফর আকন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার হাওলাদার, সদস্য মো. খলিলুর রহমান মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক চৌধুরী, ছাত্রদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক মোঃ সুমন তালুকদার প্রমুখ।




