উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মির্জাগঞ্জ উপজেলার ৪৩ টি কেন্দ্র কমিটির নেতাদের সাথে মত বিনিময় হিসেবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশরেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মো.জাফর ইমাম সিকদার ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক চিকিৎসক মো. সাইফুল আলম রঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সাহাবুদ্দিন নান্নু মুন্সী, সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী, সম্মানিত সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকন,দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির,বিএনপি নেতা নুরু মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আলম গোলদার, সাদিকুল ইসলাম হাসিব তালুকদার,যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামস,সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম,ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ,সাধারণ সম্পাদক নাজমুল মৃধা প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সেন্টার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




