উপজেলা প্রতিনিধি মির্জাগঞ্জ( পটুয়াখালী):
পটুয়াখালীর মির্জাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।
স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি মো.তৌহিদুজ্জামান, জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
আবাসিক মেডিকেল অফিসার মুহা.উমর ফারুক জাবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশের মির্জাগঞ্জ প্রতিনিধি মো.শামসুল হক,আলোকিত বাংলাদেশের প্রতিনিধি জিয়াউর রহমান,দৈনিক জনতার প্রতিনিধি মো. আল আমিন প্রিন্স ও সেবিকা মোসা. হীরা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত করেন চিকিৎসক মোসা.ফারিহা খান ও গীতাপাঠ করেন তিথি রানী।
এর আগে প্রধান অতিথি ডেঙ্গু রোগীদের জন্য ডেঙ্গু ওয়ার্ডের উদ্বোধন করেন। পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খোঁজখবর নেন।




