মির্জাগঞ্জে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ)পটুয়াখালী।পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাহাবুদ্দিন নান্নু মুন্সীর নেতৃত্বে মিছিলটি বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কের মির্জাগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ,নান্নু শপিং কমপ্লেক্স, তিন রাস্তার মোড় হয়ে কলেজ রোড এলাকায় গিয়ে শেষ হয়।

উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক বিএনপি’র নেতাকর্মীরা মিছিল নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন। যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন হাতে খন্ড খন্ড মিছিলে র‍্যালি কানায় কানায় পরিপূর্ণ হয় যায়।

এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন,জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, বিএনপি নেতা মো. বশির মৃধা,মো.নাসির খন্দকার,মো মিজানুর রহমান,মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি,সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, আইয়ুব আলী খান ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ইদ্রিছ প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *