মির্জাগঞ্জে খালেদা জিয়া এবং ওসমান হাদির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী)।।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মির্জাগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে উপজেলার মাধবখালী ইউনিয়ন বিএনপি ও স্থানীয় সুশীল সমাজের উদ্যোগে নিউমার্কেট বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি  শাহীন চৌধুরী পাশা।

এ সময়  উপস্থিত ছিলেন,মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সত্তার হাওলাদার,মো.মাসুদ রানা,যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাফর জোমাদ্দার,যুবদলের সভাপতি সাইফুল ইসলাম জাহাঙ্গীর,উপেজলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক চৌধুরী, সদস্য মো.মিজানুর রহমান, ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন তালুকদার, ছাত্রদল নেতা রেজাউল করিম নান্নু ও ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.জলিলুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *