মির্জাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়ম; ডিলারশিপ বাতিল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৫ টাকা কেজি দরে ন্যায্যমূল্যর চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলার মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট ডিলার (পরিবেশক) মো. শফিকুল ইসলামের  ডিলারশিপ বাতিল করা হয়েছে।

চাল বঞ্চিত ৫জন উপকারভোগীর লিখিত অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার এক সভায় উপজেলা কমিটি শফিকুল ইসলামের  ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (অ.দা) মো. জাকির হোসেন।

স্থানীয় সূত্রে জানাযায়, চলতি বছর মাধবখালী ইউনিয়নের বাজিতা নিউমার্কেট এলাকায় ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ন্যায্যমূল্যের চাল বিতরণের  ডিলার (পরিবেশক) নিযুক্ত হন মো. শফিকুল ইসলাম। এলাকায় তালিকাভূক্ত কার্ডধারীর সংখ্যা ৩৭৯ জন।  মার্চ মাসে উপকারভোগীদের মধ্যে চাল বিক্রি করা হয় কিন্তু কিছু উপকারভোগীদের মধ্যে চাল বিক্রি  না করে তালিকায় ( মাষ্টার রোল) ভুয়া সহি স্বাক্ষর দিয়ে চাল আত্মসাত করার অভিযোগ ওঠে পরিবেশক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে।

এ ব্যাপারে ন্যায্য মূল্যে চাল না পেয়ে মো. রিয়াজুল ইসলাম, মনোয়ারা বেগম, ফিরোজা বেগম ও মো. লতিফ গাজী এই ৪জন উপকারভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। তদন্তে অভিযোগ  প্রমাণিত হওয়ায় পরিবেশক মো. শফিকুল ইসলামের ডিলারশিপ বাতিল করে উপজেলা কমিটি।

এদিকে একই এলাকায় সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিত্বে শেফালী বেগম নামে এক নারীর বসতঘর থেকে ১০ বস্তা (৫০কেজির) চাল উদ্ধার করে জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

ঘটনার সত্যত্যা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম  বলেন, কার্ডধারী ৪জন উপকারভোগীর অভিযোগ তদন্ত করে প্রমাণিত হয়েছে তাদের স্বাক্ষর ও টিপসহি ভূয়া এবং তারা চাল পাননি। এসব অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ডিলার শফিকুল ইসলামের ডিলারশিপ বাতিল করা হয়েছে। খুব শীগ্রই বিধিমোতাবেক ওই এলাকায় নতুন ডিলার নিয়োগ করা হবে। সম্প্রতি বাজিতা শেফালী বেগমের বসতঘরে থেকে উদ্ধার হওয়া চালের মালিক পাওয়া যায়নি। তবে চালগুলো বঞ্চিতদের মধ্যে বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *