মহিপুরে যৌথ বাহিনীর চেকপোস্টে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ছয় মাসের কারাদণ্ড

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(২০ নভেম্বর) দুপুর ১. ০০ টার দিকে মহিপুরের রাজা ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মহিপুর আর্মি ক্যাম্পের ৬২ ইস্ট বেঙ্গলের সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্বে একটি মোটরসাইকেল তল্লাশি করে মিজানুর রহমান (৩২) নামের ওই ব্যক্তির কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে সেনাসদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন মহিপুর থানার এসআই আবুল কালাম আজাদ।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মিজানুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *