রাসেল মোল্লা, কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামীতে বাংলাদেশে যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যেতে পারে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে সরকারি শিক্ষকদের জাতীয়করণের ব্যবস্থা করা হবে। রাষ্ট্রীয়ভাবে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদার বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি শুক্রবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালীর কলাপাড়া পৌর অডিটোরিয়ামে কলাপাড়ায় উপজেলার এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে শিক্ষকদের জন্য রাষ্ট্রীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে। তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে।
কলাপাড়া নেছারউদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহসভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্ু মুন্সি প্রমুখ এছাড়া বিভিন্ন এমপিভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।




