বিএনপি ক্ষমতায় এলে মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবেঃ এবিএম মোশাররফ

রাসেল মোল্লাঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠিত হলে কৃষক ও নারীদের জন্য কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসাবে। এবারের নির্বাচন জনগণের, জনগণের মার্কা ধানের শীষ উন্নয়নের মার্কাও ধানের শীষ।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদে থাকবে। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কলাপাড়ায় তিনটি ব্রিজ দিয়েছেন, যা এখনও উন্নয়নের সাক্ষ্য বহন করছে। এছাড়া উপকূলীয় অঞ্চলের অনুন্নত জনপদগুলো পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে থানা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এবিএম মোশাররফ হোসেন। সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

সভায় সভাপতিত্ব করেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার এবং সঞ্চালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *