বাউফলের ইউএনও আমিনুল ইসলামের অপসারণের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সাথে অশোভন আচরণের প্রতিবাদ এবং বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের অপসারণের দাবিতে কলাপাড়ায় মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়জনে বুধবার (২৮ মে) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু,প্রতিষ্ঠা কালিন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,সাধারন সম্পাদক এস,এম মোশারেফ হোসেন মিন্টু,সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোহসীন পারভেজ,সদস্য অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ টিপু কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস,কে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মো.ফরিদ উদ্দিন বিপু।

এসময় বক্তারা বাউফলের ইউএনও কতৃক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সাথে অশোভন আচরণের প্রতিবাদ জানিয়ে দ্রুত তার অপসারণের দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *