পায়রা বন্দর অপারেশনাল কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

রাসেল মোল্লা, কলাপাড়া: পায়রা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ২৫ জুন ২০২৫ সকালে পায়রা বন্দর-এর উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনা এবং অপারেশনাল কার্যক্রম বিষয়ে বন্দর কর্তৃপক্ষ ও অংশীজনদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল সভাপতিত্বে বক্তব্য রাখেন সুমন হাওলাদার, পরিচালক, (মোংলা, পায়রা, পানগাঁও এবং ল্যান্ড পোর্ট), জনাব মোঃ মিজানুর রহমান, সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট, জনাব মামুনুর রশিদ, পরিচালক, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, পটুয়াখালী চেম্বার অফ কমার্স সভাপতি কামাল হোসেন , পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন, কলাপাড়া প্রেস ক্লাবের আহবায়ক মোঃ হুমায়ুন কবির।

সভায় বন্দরের কর্মকর্তাগণসহ বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বন্দর ব্যবহারকারী-অংশীজন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভার মূল আলোচ্য বিষয় ‘পায়রা বন্দরের উন্নয়ন, অগ্রগতি এবং ভবিষৎ পরিকল্পনা’ নিয়ে বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর মোহাম্মদ আব্দুল কাদের। এছাড়া এ বিষয়ক একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন পায়রা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ জামাল উদ্দিন চৌধুরী বলেন, পায়রা বন্দর প্রতিষ্ঠার পর থেকে এতদঞ্চলের অর্থনীতি ও জীবন-মানে ইতিবাচক পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন।

পায়রা বন্দর চেয়ারম্যান, রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল তার বক্তব্যে বলেন, পায়রা বন্দরের প্রথম জেটি ও জাহাজ হ্যান্ডলিং-এর প্রারম্ভিক সুযোগ সুবিধাদি নির্মাণের প্রায় শেষ পর্যায়ে আছে। টার্মিনাল সংযোগ সড়ক ও সেতু নির্মাণশেষে আগামী জুলাই ২০২৬ নাগাদ পায়রা বন্দরে প্রথম টার্মিনাল পূর্ণাঙ্গরূপে চালু করার বিষয়ে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *