কলাপাড়া প্রতিনিধিঃ পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কৃষি জমি লিজ পাবার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনে রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মিলনায়তনে ক্ষতিগ্রস্ত পরিবারের অংশগ্রহণ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মজিবর প্যাদা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, প্রেসক্লাবের সদস্য এনামুল হক,ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মহসিন দালাল, স্বপন গাজী।
বক্তারা বলেন,পায়রা বন্দরের উন্নয়নের জন্য আমাদের ভিটেমাটি সবই হারিয়েছি। আমাদের জীবন জীবিকা নির্বাহ করার কোন ব্যবস্থা নেই। তাই পায়রা বন্ধ কর্তৃপক্ষের কাছে আমাদের কৃষি জমি আমাদের মাঝে সমহারে লিজ দেওয়ার দাবি জানাই।




