দ্বিতীয়বারের মতো পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছে রাসেল

রাসেল মোল্লা, কলাপাড়াঃ মাদক উদ্ধারে সফলতার ও অরেন্ট তামিল কারি এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পটুয়াখালী জেলায় ২য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছে মো. রাসেল খান।

রবিবার (১৩ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভাশেষে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে মো. রাসেল কে সন্মাননা ক্রেস্ট তুলেদেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। মো. রাসেল খান তিনি বর্তমানে কলাপাড়া থানায় কর্মরত।

গত জুন মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মো. রাসেল খানকে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।তিনি গতবছরের জুন মাসে কলাপাড়া থানায় যোগদান করার পর কলাপাড়া থানা এলাকায়  বিভিন্ন সময়  সাজা প্রাপ্ত আসামি, জিয়ার, সিয়ার মামলার আসামি সহ শতাধিক ওয়ারেন্ট  নিষ্পত্তি করেছেন। তাছাড়াও মাদকব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার ও সমাজের মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

এবিষয়ে এএসআই মো. রাসেল খান বলেন, আমি সবসময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। সর্বদা মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলে তৃপ্তি পাওয়া যায় এবং কাজের প্রতি আরও আগ্রহ প্রকাশ পায়। এবং তিনি কলাপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. জুয়েল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন স্যার সর্বদা কাজের বিষয়ে উৎসাহ প্রদান করেছেন তাই বলে আজ জেলার ২য় বার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *