উপজেলা প্রতিনিধি (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ। বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ গাজী মো.বজলুর রহমান।
গতকাল বৃহস্পতিবার অধ্যক্ষের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেকমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।
আখতার হোসেন চৌধুরী কলেজের উপাধ্যক্ষ মোঃ মানিকুর রহমান সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাবেক অধ্যক্ষ মো.মোয়াজ্জেম হোসেন।খান,বাকেরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মন্নান হাশেমী, আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজের সাবেক ছাত্র সিনিয়র সহকারী সচিব মো.জাহিদুল ইসলাম শামীম ও সাবেক সাব রেজিস্টার সাদেকুল ইসলাম হাসিব তালুকদার।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেের প্রধান কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।




