জাকসু নির্বাচনের ফল প্রকাশ; ভিপি জিতু-জিএস মাজহারুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে শিবির সমর্থিত মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন। এ ছাড়াও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিনেট ভবনে এই ফল ঘোষণা শুরু হয়। এ সময় নির্বাচন চলাকালে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌস’সহ মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণ অভ্যুত্থানে নিহত সকলের শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সকলের সহযোগীতার জন্য শিক্ষার্থীদের শন্যনাদও জানানো হয়।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন-

শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা, ২ হাজার ৪২৮ ভোট (শিবির প্যানেল); পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর, ২ হাজার ১১১ ভোট (শিবির প্যানেল); সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম, ১ হাজার ৯০৭ ভোট (শিবির প্যানেল), সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র) ২ হাজার ১৮ ভোট; সহ সাংস্কৃতিক সম্পাদক- মো. রায়হান উদ্দীন ১ হাজার ৯৮৬ ভোট (শিবির প্যানেল), নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম ১ হাজার ৯২৯ (শিবির প্যানেল); ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন ৫ হাজার ৭৭৮ (স্বতন্ত্র); সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা। ১ হাজার ৯৭৬ ভোট (শিবির প্যানেল); সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান ২ হাজার ১০৫ ভোট (শিবির প্যানেল); তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন, ২ হাজার ৪৩৬ ভোট (শিবির প্যানেল); সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব, ১ হাজার ৬৯০ ভোট (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস প্যানেল); সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল); সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান, ২ হাজার ৪৪২ ভোট (শিবির প্যানেল);
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক, ২ হাজার ৬৫৩ ভোট (শিবির প্যানেল); পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান পেয়েছেন ২ হাজার ৫৫৯ ভোট (শিবির প্যানেল)।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় ভোট গণনা। পরে শুক্রবার বিকেল পর্যন্ত টানা ভোট গণনার পরে নির্বাচন কমিশন ভোট গণনা বন্ধ করে জরুরি বৈঠক ডাকেন।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুনরায় ভোট গণনা শুরু করে। এ সময় নির্বাচন কমিশন থেকে শুক্রবার রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়। কিন্তু পরে দুই দফায় আবার সময় বাড়িয়ে আজকে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *