জমে উঠেছে কলাপাড়ায় পুরোনো শীতবস্ত্রের বাজার

রাসেল মোল্লা, কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। শীত নিবারণের আশায় গরম কাপড়ের দোকানে ভিড় করছেন সব শ্রেণির মানুষ। ফলে জমে উঠেছে পৌর শহরের মিনি সুপার মার্কেটের গরম কাপড়ের ব্যবসা। নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষরা ছুটে যাচ্ছেন পুরোনো শীতবস্ত্রের বাজারে। মঙ্গলবার সাপ্তাহিক বাজারের দিনে ক্রেতাদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। এখানে শিশু থেকে সব বয়সী মানুষের জন্য ৫০ থেকে ১৫০ টাকা, ২০০, ৩৫০ টাকায় ভালো মানের সোয়েটার পাওয়া যাচ্ছে। কোর্ট ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা আব্দুল রহিম, শফিকুল, নাজমা আক্তার ও প্রিয়া বলেন, ‘আমরা মধ্যবিত্ত মানুষ। এই মার্কেটে কম দামের মধ্যে বাচ্চা-বড়দের শীতের পোশাক পাওয়া যায়। এবছর শীতের শুরুতেই ভালো শীত পড়তেছে, তাই এখান থেকেই কিনছি। দাম আমাদের হাতের নাগালে এজন্য বাচ্চার সহ পরিবারের সকালের পছন্দমত ক্রয় করতে পেরেছি।

বিক্রেতা মো. কালাম, মহিউদ্দিন, আনোয়ার বলেন, গত বছর শীত কম পড়ায় আমাদের পুরোনো শীতের পোশাক তেমন বিক্রি হয়নি। এবছর আজ থেকে বিক্রি শুরু হয়েছে। আল্লাহ সামনের দিকে ভালো কিছু করে দেক।

স্থানীয় বিক্রেতা ও ক্রেতাদের মতে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে পুরোনো শীতের পোশাকের বাজার আরও জমে উঠবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে শীত শুরুতে জমজমাট হয়ে উঠেছে কলাপাড়া পৌরসভার পুরনো শীত বস্ত্রের বাজার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *