রাসেল মোল্লাঃ সুখী, সমৃদ্ধ, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির উদ্দেশ্য শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার পাখিমারা বাজারে ইউনিয়ন সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা মুফতী গাজী মুহাম্মাদ ওসমান গনীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এম,পি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন আগস্টের পর একটি দল সারাদেশে চাঁদাবাজি শুরু করেছে। চাঁদাবাজেরা যদি ক্ষমতায় আসে আবারো বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। তারা কলাপাড়ার তরমুজ চাষীদের কাছ থেকে প্রতি পিস তরমুজের জন্য তিন টাকার থেকে পাঁচ টাকা করে চাঁদা নেয়। তাই তিনি আগামী নির্বাচনে হাত পাখায় ভোট দিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে জবাব দেওয়ার আহবান জানান।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখছেন মাওলানা গাজী মুহাম্মাদ জাফর ইমাম প্রধান মুফাসসির কালিম মাদরাসা ও কেন্দ্রীয় শূরা সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখছেন আলহাজ্ব মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী সমন্বয়কারী আসনভিত্তিক পরিচালনা কমিটির ও চেয়ারম্যান ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ, মেজবা উদ্দিন খান দুলাল চেয়ারম্যান মিঠুগঞ্জ ইউনিয়ন পরিষদ, মৌলভী মুহাম্মাদ মাহবুবুল আলম সমন্বয়কারী নির্বাচন পরিচালনা কমিটি, মুহাম্মদ আনোয়ার হোসেন শিকদার সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলঞ্জন ইউনিয়ন, মাওলানা মোঃ নাঈমুল ইসলাম নাঈম আহবায়ক নির্বাচন পরিচালনা কমিটি কলাপাড়া উপজেলা, মাওলানা মুহাম্মাদ মনিরুল ইসলাম সেক্রেটারী ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা নোমান সিদ্দিকী সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা।




