রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় পৌর শহরে মাদক গাঁজা সেবনের অপরাধে তিন ব্যক্তি কে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার রাত ৯টার সময় মোঃ কাজল ভূইয়া (২২) মোঃ আমীর হোসেন (৩৩) মোঃ মিজান তালুকদার ( ৪৫)নামের তিনজনকে কুয়াকাটা পৌর বাসস্টান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন ( ভূমি ) ইয়াসীন সাদেক এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় তিনজনকে ১৪দিন বিনাশ্রম দন্ড ও ১০০ শত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে ।
অপরদিকে বাসস্ট্যান্ডের সামনের রাস্তায় অবৈধ পার্কিংয়ের অপরাধে মোঃ রুবেল এক বাস ড্রাইভারকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯০ ধারায় ২০০০/হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।




