রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে কুয়াকাটার তুলাতলি-২, সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাদশা ফরাজীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাদশা ফরাজী (৫০), বাদল ফরাজী (৫০), বকুল (৪৫), রাসেল (১৯), মানসুরা (৫০), কোহিনুর (৪০) এবং মিলন (২২) আহতদের প্রথমে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সূত্রে জানা গেছে, বাদশা ফরাজী ও কুদ্দুস ফরাজী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত জমি ঘিরে পারিবারিক ও আইনি জটিলতা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরেই। ঘটনার দিন বাদশা ফরাজী ও তার পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো তাদের নিজ জমিতে কাজ করছিলেন। এমন সময় কুদ্দুস ফরাজী নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ সেখানে এসে আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং তাদের বসতঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী ও আহত পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সংঘর্ষের সময় আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্মরত উপ-সহকারী মেডিক্যাল অফিসার মো: রিয়াজ বলেন, আহতদের মধ্যে সাতজনের মাথায় বুকে পায়ে আঘাত রয়েছে, যে কারণে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কলাপাড়ায় পাঠানো হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরিকুল ইসলাম জানান, ‘ট্রিপল নাইন-এ, মারামারি সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ।




