কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরন করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুনের সহযোগিতায় এসব খাবার বিতরন করে উপজেলা মহিলা দল ও শ্রমিক দল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি, ত্রাণ বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, সদস্য মনি বেগম,পৌর শ্রমিক দলের সাধারন সোয়েবুর রহমান। হাসপাতালে ভর্তি রোগীরা খাবার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
কলাপাড়া মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি বলেন, হাসপাতালে অনেক অসহায় রোগী আছে যারা ভালো খাবার কিনে খেতে পারেনা। এসব মানুষের কথা চিন্তা করে এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে আমরা সাধারণ রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরন করেছি এবং ধারাবাহিক ভাবে এ কার্যক্রম চলবে।




