রাসেল মোল্লা,কলাপাড়াঃ কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে ইফতার দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
রবিবার কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়র মো. তৌহিদুর রহমান( সি আই পি) মিলনায়তনে ইফতার পূর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু বক্তব্য রাখেন। এসময় সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম,জনস্বাস্থ্য প্রকৌশলী ইব্রাহীম হোসেন , গণমাধ্যমকর্মী মেজবা উদ্দিন মান্নু , বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা,সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন গণমাধ্যম কর্মী ফোরকানুল ইসলাম। ইফতার দোয়া মোনাজাতে কলাপাড়া প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




