রাসেল মোল্লা, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম এর বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও মানহানিকর কার্যকলাপের মাধ্যমে শান্ত কলাপাড়ার পরিবেশ অশান্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী সুজন মোস্তফা জামান সুজন, বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, শামীম বেপারী, নাজমুল ইসলাম, তানজিল জামান জয়, মাহাবুবুল আলম নাঈম, জেমস জানিব ও নাজমুল সাকিব।
বক্তারা বলেন, কলাপাড়ায় পূর্বেও চাঞ্চল্যকর গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তারা রবিউল আউয়াল অন্তরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে কলাপাড়ার বিভিন্ন শ্রোতার মানুষ উপস্থিত ছিলেন।




