কলাপাড়ায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাসেল মোল্লা, কলাপাড়াঃ দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ এপ্রিল) বেলা ১২টায় কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুর আলম, হুমায়ূন কবির ও মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাংবাদিক ফরিদ উদ্দিন রিপু, এস কে রঞ্জন, মোঃ নুরুল আমিন, নীল রতন কুণ্ডু নিলয় প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, একজন সাংবাদিকের উপর এভাবে প্রকাশ্যে হামলা গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রতিবাদ সভা পরিচালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *