কলাপাড়ায় মাদক সেবনের অপরাধে একজনকে ২১ দিনের কারাদণ্ড

রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে মাদক গাঁজা সেবনের অপরাধে এক ব্যক্তি কে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার সময় মোঃ সিরাজ খা নামের এক ব্যাক্তিকে কলাপাড়া বাসস্ট্যান্ডের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক এ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ২১দিন বিনাশ্রম দন্ড ও ১০০ শত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে তাকে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর একটি চৌকস টিম আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *