রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মাঝের খোয়া এলাকায় মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তি কে ১৪ দিন আরো একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার রাত ৮ টার সময় আসলাম খান, জিহাদ ও রাব্বি মুন্সী নামের তিন ব্যাক্তিকে কলাপাড়ার মাঝের খোয়া সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় দুই জনকে ১৪ দিন বিনাশ্রম দন্ড ও ১০০ শত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে ।
এছাড়া আরো একজনের ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে আরো ১দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রধান করা হয়।
আগামীতেও মাদক এর কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




