কলাপাড়ায় ব্যবসায়ীদের দোরগোড়ায় ভূমি সেবা; ৪০ লাখ টাকা আদায়

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো ব্যবসায়ীদের দোরগোড়ায় গিয়ে চান্দিনাভিটি এক বছরের নবায়ন ও বকেয়া হালনাগাদ সেবা দিচ্ছে উপজেলা ভূমি প্রশাসন।

বৃহস্পতিবার শেষ বিকালে কলাপাড়া পৌর শহরে সরাসরি মাঠপর্যায়ে এই সেবা কার্যক্রম পরিচালনা করেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

এ কার্যক্রমে ব্যবসায়ীদের কাছ থেকে এখন পর্যন্ত কলাপাড়া ও মহিপুর থেকে প্রায় ৪০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এবছর চান্দিনাভিটি থেকে প্রায় ২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে কাজ করছে উপজেলা ভূমি প্রশাসন। আগামী এক সপ্তাহের মধ্যেই সকল ব্যবসায়ীর চান্দিনাভিটি নবায়ন সম্পন্ন করার পরিকল্পনা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসহ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সার্ভেয়ার মোশারফ হোসেন, নাজির মোহাম্মদ রিয়াজ সহ বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ ।

বিসমিল্লা বেকারীর প্রোপাইটার আল আমিন বলেন, “বিগত দিনে বন্দোবস্তের নামে ব্যবসায়ীরা হয়রানি হতো। কিন্তু এই উদ্যোগের ফলে সেই হয়রানি বন্ধ হয়েছে। আমরা চাই এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকুক। এজন্য সরকারি কমিশনার স্যার ধন্যবাদ জানাচ্ছি।

সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, “কোন ব্যবসায়ী যেন হয়রানির শিকার না হন, এজন্যই আমরা তাদের কাছে গিয়ে সেবা দিচ্ছি। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে যাতে সহজে নবায়ন করতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। ব্যবসায়ীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। ভবিষ্যতেও এই কার্যক্রম চলবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *