কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহে রেলী,আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাসেল মোল্লা, কলাপাড়াঃ ”অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে রেলী আলোচনা সভা,পুরস্কার বিতরনী,ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) বেলা ১০ টায় উপজেলা পরিষদ হল রুম পায়রায় এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ থেকে একটি রেলী বের করা হয়। রেলীটি পরিষদ চত্বর প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপুসাহা। প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসীন সাদেক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক অমল মুখার্জি, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন,উপজেলা বন ও পরিবেশ কর্মকর্তা মনিরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খাঁন,মৎস্য গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ সাহা। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী ও প্রান্তিক মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াসীন সাদেক বলেন, প্রান্তীক জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণে দেশীও মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ মাছ রক্ষায় খালবিল জলাশয় রক্ষার পাশাপাশি অবৈধ জালের ব্যাহার বন্ধ করতে হবে। সেই সাথে জনসাধারণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও দেশীয় মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল সহ অবৈধ জাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে উপজেলার তিন’জন সফল মৎস্য চাষীর মাঝে সম্মাননা পুরস্কার বিতরন করা হয়। এরা হলেন,দেশীয় মাছ চাষে নীলগঞ্জ ইউনিয়নের সফল চাষী মো.আবুতালেব ইভান মাতবর,কোরাল চাষে সফল চাষী চাকামইয়া ইউনিয়নের মো.সেলিম শিকদার ও রেনু পোনা উৎপাদনে টিয়াখালী ইউনিয়নের মো.হাসান হাওলাদার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *