কলাপাড়ায় কৃষি প্রণোদনা পেলো ছয় হাজার কৃষক

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ছয় হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বীজ সংরক্ষণাগার উপজেলা কৃষি অফিসে আনুষ্ঠানিকভাবে এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করাহয়।

উপজেলার ছয় হাজার উপকারভোগী কৃষকরা, বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ এবং বীজ, সার পেয়ে আনন্দিত হয়ে এ কর্মসূচিকে ধন্যবাদ জানিয়েছেন।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক এস,এম মোশাররফ হোসেন মিন্টু।

উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসাইন জানান, এ কর্মসূচির আওতায় ঐতিহাসিক প্রণোদনা উপজেলায় মোট ছয় হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার, চারা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস কে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এইচ আর মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *