রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এইচ এসসি -২০১৬ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ মার্চ শনিবার কলাপাড়া চায়না পার্ক চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্যাচের প্রায় সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। সবার অংশগ্রহণ এবং বন্ধুদের নিয়ে পরিচিতি সভা ইতিমধ্যে কারা কোথায় কর্মরত আছে এবং স্মৃতিচারণা করে এক আনন্দঘন সময় কাটান তারা।
ইফতার মাহফিল শেষে এইচ এসসি ২০১৬ ব্যাচ নিয়ে একটি সামাজিক সংগঠন তৈরির প্রস্তাব রাখেন উপস্থিত সকল শিক্ষার্থীরা। দীর্ঘ বছর পর কৈশোরের বন্ধুদের কাছে পেয়ে খুশিতে মেতে ওঠে সবাই। এবং তাঁরা বলেন কলাপাড়ায় এইচএসসি ২০১৬ ব্যাচটি সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে সামাজিক কাজের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।




