কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটন পল্লী চর গঙ্গামতি সৈকতের অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসনাত (১৯) এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশন ভূমি ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পরে এ দণ্ড কার্যকর করা হয়েছে। উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারা অনুসারে ৫০,০০০/- অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা।
আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদকর্মীদের জানান তিনি।




