কলাপাড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝা সংলগ্ন এলাকার একটি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত ওই যুবকের লাশ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এটি হত্যা না অন্য কোন ঘটনা সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। এছাড়া প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মৃতের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *