আলতাফ চৌধুরীকে জড়ানো বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে মির্জাগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী):

কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পটুয়াখালী-১( সদর, মির্জাগঞ্জ ও  দুমকী) থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীকে জড়িয়ে জেলা বিএনপির বিভ্রান্তি মূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি।

শনিবার বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি  মো.আমিনুল ইসলাম খোকন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৭ নভেম্বর মনোনয়ন বঞ্চিতরা আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বয়সের ভারে দলের বিরুদ্ধে কথা বলেন বলে মিথ্যা অপপ্রচার করছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির নেতারা দাবি করেন, আলতাফ হোসেন চৌধুরী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। তার  বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে ২৫টি রাজনৈতিক মামলা ছিল। এক এগারো সরকারের সময় বড়পুকুরিয়া সংক্রান্ত মিথ্যা মামলায় ১৯ মাস ও ২০২৪ সালের প্রহসনের নির্বাচনের পূর্ববর্তী সময়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাড়ে পাঁচ মাস কারাগারে ছিলেন। এরপরও তাঁকে নিয়ে জেলা বিএনপির সংবাদ সম্মেলনে মিথ্যা অপপ্রচার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি আলতাফ  হোসেন চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য  আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আশ্রাফ আলী হাওলাদার , উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন সিকদার, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ফরাজি, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহিন চৌধুরী পাশা,যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস,সদস্য সচিব গাজী আতাউর রহমান,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও ছাত্রদলের আহবায়ক আবুল বাশার মোখলেসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *