আগামী নির্বাচনের প্রস্তুতিতে মির্জাগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহসভাপতি মো.জলিলুর রহমান।

বক্তব্য রাখেন—বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার,পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,উপজেলা বিএনপির সদস্য ও সুবিদখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান,আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপি’র ৮ নং ওয়ার্ডের সভাপতি কিসলু মোল্লা, আমড়াগাছিয়া ইউনিয়ন মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রোকেয়া মতিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা জাতীয়তাবাদী.   আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহসিন উদ্দিন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজি, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন,সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. ফিরোজ আলম গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মৃধা, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন চৌধুরী পাশা, সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, উপজেলা যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও ছাত্রদলের আহ্বায়ক আবুল বাসার মোখলেস প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *