অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধনের ৬ ঘণ্টার মধ্যেই কলাপাড়ায় বিএনপি নেতা আবুল হোসেন বহিষ্কার

কলাপাড়া প্রতিনিধিঃ সরকারি সহায়তার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধনের ৬ ঘণ্টার মধ্যেই কলাপাড়ায় বিএনপি নেতা আবুল হোসেনকে বহিষ্কার
পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার আবুল হোসেন কে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার ও সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে (আবুল হোসেন কে) সংগঠনের সভাপতি পদসহ সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে ধানখালীর ছৈলাবুনিয়া গ্রামের আনন্দ বাজার এলাকার অসংখ্য ভুক্তভোগী মানুষ মেম্বার ও এই বিএনপি নেতা আবুল হোসেনের বিরুদ্ধে সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির আওতায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেন। ভুক্তভোগী নারী-পুরুষ আবুল হোসেনের বিচার দাবি করেন।

ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার বলেন, দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট কারণে আবুল হোসেন কে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *