পাটজাত মোড়ক ব্যবহার না করায় কলাপাড়ায় বিভিন্ন দোকানে জরিমানা

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে নির্ধারিত পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে পাটজাত মোড়কের পরিবর্তে অন্য ধরনের মোড়ক ব্যবহার করায় বিভিন্ন দোকানিকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারীরা ব্যবসায়ীদের পণ্যে পাটের বস্তা ব্যবহার, পাটজাত মোড়ক সংক্রান্ত আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে সতর্ক করেন। পাশাপাশি ভবিষ্যতে আইন অমান্য করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
পাট অধিদপ্তর ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, আলু, ডালসহ নির্ধারিত বিভিন্ন পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক।

সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, পাটজাত মোড়ক ব্যবহারে সরকারি আইন বাস্তবায়ন এবং ব্যবসায়ীদের সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *