কলাপাড়ায় দুঃস্থদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা ও ছানি অপারেশন

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র ছানি রোগীদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ৪টা পর্যন্ত খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বয়সী রোগীরা বিনামূল্যে চোখ পরীক্ষা করান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চোখ পরীক্ষার পর বাছাই করা ছানি রোগীদের বিএনএসবি চক্ষু হাসপাতাল, পটুয়াখালীতে বিশেষজ্ঞ ও দক্ষ সার্জনের মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা দেওয়ার ব্যবস্থাও থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতাল, পটুয়াখালীর সভাপতি মোস্তাক আহমেদ পিনু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন এবং কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়কয় সম্পাদক হাজী মো. আবুল হাসনাত রিমন সিকদার এর সৌজন্যে আগত চোখ রোগীদের চশমা প্রদান করা হয় এবং তার উদ্যোগে চক্ষু চিকিৎসার কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজক হাজী আবুল হাসনাত মোঃ রিমন শিকদার বলেন প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষের মধ্যে চোখের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামী তো এ ধরনের কর্মসূচি তার পক্ষ থেকে অব্যাহত থাকবে।

স্থানীয়রা এমন মানবিক ও বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা জানিয়ে রিমন সিকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *