শিক্ষা ও ক্যাম্পাস

দ্বীন ইসলামের এসএসসি পরীক্ষা অনিশ্চিত; কলাপাড়ায় শিক্ষকের স্বেচ্ছাচারিতার অভিযোগ

কলাপাড়া প্রতিনিধিঃ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিল। তখন পর্যন্ত বলা হয়েছে এডমিড কার্ড বিকালে দেওয়া হবে। কিন্তু আজকে বিকালে বলা হয়েছে ফরম ফিলাপ হয়নি। এডমিট কার্ড তো দূরের কথা। এই খবর শোনার পরে শ্রমজীবী পরিবারের সন্তান মো. দ্বীন ইসলাম হতাশ হয়ে পড়েছেন। প্রিয় সন্তানের পরীক্ষা দিতে না পারার খবরে তার বৃদ্ধা মা উদভ্রান্তের […]

সুবিদখালী সরকারি র.ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবিএম আতহার আলীর ইন্তেকাল

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সাবেক নিকাহ রেজিস্ট্রার ও সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক এবিএম আতহার আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ৮টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম এবিএম আতাহার আলী চত্রার সুফি সাহেব হুজুরের আপন বড় ভাই। মৃত‍্যকালে তিনি […]

৩০ লাখ টাকার নিয়োগ কেলেঙ্কারি আড়াল করতে কলাপাড়ায় গোপন কমিটি গঠনের অভিযোগ

রাসেল মোল্লা: পটুয়াখালীর কলাপাড়ায় শূন্য পদে নিয়োগ বাণিজ্যের লক্ষ্যে একটি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি অতি গোপনে গঠন করার অভিযোগ উঠেছে। উপজেলার ডালবুগঞ্জ নুরপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নীতিমালা অনুসরণ না করেই এই কমিটি গঠন করেছেন বলে অভিযোগ রয়েছে। এমন কি ওই মাদরাসার তিনটি শূন্য পদে নিয়োগ দিতে ৩০ লাখ টাকা গ্রহণ করে তা বৈধ করতেই […]

কলাপাড়ায় শিক্ষক-অধ্যক্ষ দ্বন্দ্ব, অধ্যক্ষকে সরিয়ে কক্ষ তালাবদ্ধ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় জেষ্ঠতা লঙ্ঘন, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগে ধানখালী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার কক্ষ থেকে বের করে কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষকরা। সোমবার দুপুরে এই ঘটনায় এলাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। ধানখালী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষকে তার পদ থেকে অপসারণের পর কলেজ কমিটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব […]

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার সাময়িক বরখাস্ত

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার অশ্লীল, অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে উল্লেখ করা হয়, গত ১১ […]

অমর একুশে ফেব্রুয়ারি আজ

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। একুশের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য […]

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় অধ্যক্ষের

উপজেলা প্রতিনিধি (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ। বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল  কলেজের অধ্যক্ষ গাজী মো.বজলুর রহমান। গতকাল বৃহস্পতিবার অধ্যক্ষের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা […]

প্রযুক্তির ছোঁয়ায় কুয়াকাটা: ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস ওয়ার্কশপ

রাসেল মোল্লা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপকূলীয় পর্যটন নগরী কুয়াকাটায় প্রথমবারের মতো বৃহৎ পরিসরে রোবোটিকস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় কুয়াকাটার আবাসিক হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে শুরু হওয়া এ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুয়াকাটা পৌরসভার আয়োজনে এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (BDRO)-এর সহযোগিতায় […]

খালেদা জিয়া কারো কাছে ঋণী নয় আমরা তাঁর কাছে ঋণী- আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী): পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,ম্যাডাম খালেদা জিয়া দেশের জন্য  যে সেবা দিয়ে গেছেন। তিনি কারো কাছে ঋণী নয় বরং আমরা তাঁর কাছে ঋণী। দলের লোকজনও তার কাছে ঋণী। এমনকি বিদেশীরাও তার কাছে ঋণী। রোববার দুপুরে হাওলাদার […]

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা স্ব স্ব পদে জয়লাভ করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টায় কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মোস্তফা হাসান। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ৫ হাজার ৪৫৮ […]