গণমাধ্যম সরকারের সমালোচনা করতেই পারে। তবে সমালোচনা যেন রাষ্ট্রের ক্ষতির কারণ না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, সরকারে থাকলে সমালোচনা হবে। দায়িত্বে থাকলে সমালোচনা হবেই। সমালোচনাহীন সমাজ গণতান্ত্রিক ও বহুমাত্রিক সমাজ হতে পারে না। সেই সমালোচনা […]
জাতীয়
জাতীয়
কোন ইস্যু না পেয়ে বিএনপি ভারত বিরোধীতা শুরু করেছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে বিএনপি ভারত বিরোধীতা শুরু করেছে । তিনি বলেন, ‘পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোনো রাজনৈতিক ইস্যু যখন থাকে না, তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে। আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনতো আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে। […]
গাউছিয়া মার্কেটে আগুনে পুড়েছে শতাধিক দোকান
দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজার অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৬৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৪ মার্চ) রাত পৌনে তিনটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকার ওই মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে কাচাবাজার, মেডিসিন,টিন, হার্ডওয়্যারসহ বিভিন্ন দোকানপাট ছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পাহারাদারগণ জানান, রাত পৌণে ৩টার […]
ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান (৬০) মারা গেছেন। শনিবার (২৩ মার্চ) ভোর পৌনে চারটার দিকে রাজধানীর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান। নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান এ শাফী বিষয়টি নিশ্চিত করে জানান, রাত তিনটার দিকে স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আমাকে জানান। আমরা ওনাকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে […]
প্রায় ৯ ঘণ্টা পর ডেমরায় গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে
প্রায় ৯ ঘণ্টা পর রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি কাপড়ের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি। পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ও নৌবাহিনীর ২টি ইউনিট কাজ করছে। শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। তবে, পানি স্বল্পতায় নির্বাপণ কাজ ব্যাহত হওয়ার কথা জানায় […]
উপজেলা নির্বাচনে চেয়ারম্যানের জামানত লাখ টাকা, ভাইস চেয়ারের ৭৫ হাজার
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত ১০ হাজার টাকা থেকে এক ধাক্কায় ১ লাখ টাকা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বেড়েছে ভাইস চেয়ারম্যান পদেও। এ পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধানও বাদ দেওয়া […]
রাজধানীসহ দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির শঙ্কা
রাজধানীসহ দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির শঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি দেশের কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় কিছু এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় দেয়া আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, […]
দস্যুদের সাথে এখনও যোগাযোগ করা যায়নি
সোমালিয়া উপকূলে ২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ তিনদিন ধরে একই অবস্থানে রয়েছে। তবে দস্যুদের সাথে জাহাজ মালিকপক্ষের কোনো যোগাযোগ হয়নি এখনও। ফলে নাবিকদের মুক্তির অপেক্ষা বাড়ছে। আজ মঙ্গলবার (১৯ মার্চ) জিম্মিদশার ৮ দিন চলছে। নাবিকদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পরিবারের। এতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তাদের স্বজনদের। জানা গেছে, জাহাজটি বর্তমানে গ্যারাকাদ উপকূল থেকে […]
বিএসএফের গুলিতে নিহত পারভেজের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত পারভেজ হোসেন সাদ্দামের মরদেহ ২৪ ঘণ্টা পর বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) বিকেলে কুলাউড়ার চাতলাপুর চেকপোস্টের জিরোপয়েন্ট দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়। পারভেজের মরদেহ গ্রহণ করেন কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ। এ সময় বিএসএফের সহকারী কমান্ডেন্ট অমিত চন্দ্র, ত্রিপুরা পুলিশের এসডিপিও […]
বিএনপির সহিংসতার বিষয়টি মার্কিন সংস্থার প্রতিবেদনে থাকা উচিৎ ছিল
এনডিআই ও আইআরআই’র প্রতিবেদনে বিএনপির সহিংসতার বিষয়টি থাকা উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। রোববার (১৭ মার্চ) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল। উপমহাদেশে যে নির্বাচন হয়, তা থেকে অনেক ভালো ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। কে কি বললো […]










