ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি নিয়ে উদযাপন করা হয়েছে ’জাতিসংঘে বাংলাদেশের ৫০ বছর’। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইউএন হাউস এ অনুঠিত হয় এই আয়োজন। জাতিসংঘ দিবস-২০২৪ উপলক্ষে এ দিন চিত্র প্রদর্শনীতে অংশ নেন দেশ বিদেশের জাতিসংঘে কর্মরত ব্যক্তিত্বরা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এমন বেশ কিছু আলোকচিত্র রাখা হয় প্রদর্শনীতে। দেশের […]
জাতীয়
জাতীয়
রাজনীতিতে আ’লীগের এখন কোনো স্থান নেই : ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা শেখ হাসিনার দল আওয়ামী লীগে ফ্যাসিবাদের সব রূপ বিদ্যমান ছিল এবং তাদের এখন দেশের রাজনীতিতে কোনো স্থান নেই। আজ বুধবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে (এফটি) দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী […]
সাফ জয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩০ অক্টোবর) রাতে এক বিবৃতিতে অভিনন্দন জানান তিনি। বিবৃতিতে ড. ইউনূস বলেন, এই শিরোপা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তাদের নিয়ে গর্বিত। গোটা জাতিও তাদের নিয়ে গর্বিত। এদিকে, সাফ জয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব […]
যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ সরকারের মেয়াদও ৪ বছর হওয়া উচিত: হাসান আরিফ
মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ সরকারের মেয়াদও ৪ বছর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন ৩ বছর মেয়াদ হওয়া উচিত। এই নির্বাচন ৫ বছর করে কোনো লাভ হয়নি। স্থানীয় নির্বাচন যদি ৩ বছর মেয়াদি হয়, তবে বেশি […]
দেশ পুনর্গঠনে সকলের সহযোগিতা চাইলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
দলমত নির্বিশেষে যে সমঝোতার মাধ্যমে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই সমঝোতা এখন বিঘ্নিত হচ্ছে। দেশ পুনর্গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেলে প্রেস ইনস্টিটিউটে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৩৫০ জন সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এখনও […]
বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিকে জাতিসংঘের সমর্থনের আশ্বাস
বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে জাতিসংঘ মানবাধিকার দফতর সম্পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। বুধবার (৩০ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাত করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি জানান, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের মানবাধিকার বিষয়ক নানা চ্যালেঞ্জ […]
২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
২০ সাংবাদিক ও ব্যক্তির প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদফতর (পিআইডি)। মঙ্গলবার (২৯ অক্টোবর) তালিকাভুক্ত সেসব সাংবাদিকদের কার্ড বাতিল করে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে সই করেছেন প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ অনুসারে এই সাংবাদিকদের পূর্বে ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রেডিটেশন […]
ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে সার্চ কমিটি করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সার্চ কমিটির প্রধান করা হচ্ছে। আর সদস্য হিসেবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে মনোনীত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কর্তৃক এ দুজন বিচারপতির নাম মনোনীত হওয়ার পর তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। […]
দুদক চেয়ারম্যানের পদত্যাগ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে দুই কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হকও পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে […]
সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আইন উপদেষ্টা
সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটি গঠন হয়ে গেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বলেন, এতে প্রধান উপদেষ্টা সাইন করলে গেজেট হয়ে যাবে। ইতোমধ্যে হয়তো উনি সইও করে দিয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সাথে সাক্ষাৎ শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। […]










