আইন ও বিচার

সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেফতার

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২ অক্টোবর) রাত ৮টায় রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও […]

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি। গ্রেফতারের পর গুলশান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে […]

সাবেক এমপি আব্দুর রউফ ও একরামুল করিম চৌধুরী গ্রেফতার

নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রামের খুলশি থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন একরামুল করিম চৌধুরী। এর আগে ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের […]

ডামি নির্বাচনের কারিগর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম গ্রেফতার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাংগীর আলমকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে যখন আরেক পুলিশ কর্মকর্তা আন্দোলনের ভিডিও ফুটেজ দেখাচ্ছিল, তখন জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই দেখা যায়। আন্দোলনে গুলি […]

সিলেট স্ট্রাইকার্সের মালিকানা লিখে নেয়ার অভিযোগে মাশরাফীর বিরুদ্ধে মামলা

জোর করে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা লিখে নেয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মামলাটি করেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার চৌধুরী। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে মাশরাফীকে। এই মামলায় অন্য আসামিরা হলেন– হেলাল বিন ইউসুফ শুভ্র, ইমাম হাসান, […]

সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরি স্বামীসহ সিলেট থেকে গ্রেফতার

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জান্নাত […]

বিমান বন্দরে গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ডে সুলতান মনসুর

সাবেক সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর পল্টন থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদালত তাকে এই রিমান্ড দেন। এর আগে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ডিবি হেফাজতে নেয়া […]

বিগত সরকারের সব বিতর্কিত আইন সংশোধন কিংবা বাতিল করা হবে: আইন উপদেষ্টা

বিগত সরকারের করা সব বিতর্কিত আইন সংশোধন কিংবা বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বলেন, অরাজকতার জঘন্য উদাহারণ সৃষ্টি করে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল। এমন পরিস্থিতি যেন আর ফিরে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রোববার (২৯ সেপ্টেম্বর) তথ্য অধিকার দিবস উপলক্ষে এক মতবিনিময় সভায় এই কথা […]

সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

প্রতারণা মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি) কলাবাগান থানা। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রতারণা মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে […]

১০ অক্টোবর পর্যন্ত বাড়লো গুম কমিশনে অভিযোগের সময়

গুম সংক্রান্ত কমিশন অফ ইনকয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত গুম সংক্রান্ত কমিশন অফ ইনকয়ারিতে অভিযোগ জানানো যাবে। আগে এই সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গুম সংক্রান্ত কমিশন অফ ইনকয়ারির জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের […]